ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ১৯ নভেম্বর

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং সেবা ‘ব্যাংক এশিয়া জেন অ্যাপ’-এর কার্যক্রম পরিচালনার জন্য ‘অফিসার (আপ টু সিনিয়র অফিসার)’ পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও যোগ্যতা

পদ: অফিসার—ব্যাংক এশিয়া জেন অ্যাপ (আপ টু সিনিয়র অফিসার)।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং (সিএসই/ইইই) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। মার্কেটিং, ম্যানেজমেন্ট বা ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর (এমবিএ বা সমমান) ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার সনদ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা ও দক্ষতা

আবেদনকারীদের ব্যাংকিং অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে কমপক্ষে ২ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া ডিজিটাল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ই-কমার্স এবং পেমেন্ট গেটওয়ে-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা অ্যানালাইসিস, ইউআই/ইউএক্স ডিজাইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডিজিটাল ব্যাংকিং অ্যাপ পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন ও কর্মস্থল

নিয়োগপ্রাপ্তদের পূর্ণকালীন (ফুল টাইম) ভিত্তিতে কাজ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

এই পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনায় ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতামূলক বেতন দেওয়া হবে।

এ ছাড়া পারফরম্যান্স বোনাস বা ইনসেনটিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, বার্ষিক ছুটিসহ ব্যাংকের মানবসম্পদ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য শর্ত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৬।

নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।